উপাখ্যান

আশরাফুল কবীর ।।

 



অস্থির গল্পে ছেয়ে আছে চারপাশ

রাজার খোঁজ নেই, রানীই বা কোথায়

প্রজারা সব সাবপ্লট হয়ে আছে


কিছু প্রজা চলে গেছে দেহতত্ত্বের আড়ালে

আর বাকিরা সব ইতিহাসের অংশ হতে

ঘামের ফোয়ারা খুঁজে খুঁজে হয়রান!


তারা বোঝেনি —

গোলাবাড়ি এত কাছে নয়!

মাঝে ঝাউবন, নদনদীর কাটাকুটি 

আরো কত চিত্রলিপি ...


ইতিহাস বুঝি না —

শুধু বুঝি : তুমি আমি দুজনেই 

অজানা গল্পের অংশ হয়ে আছি


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ